প্রতীকী ছবিগল্পের শুরু
অনলাইনভিত্তিক দেশীয় পোশাক ও খাদ্যসামগ্রীর প্রতিষ্ঠান
সিলেটশুরু ২০২০ সালে
এই তথ্য উদ্যোগটির নিজের পাবলিক পাতা থেকে নেওয়া। মালিক এখনো নিশ্চিত করেননি, তাই ফোন নম্বর দেখানো হচ্ছে না।
- পণ্য বিক্রি করেন
- অর্ডার নেন
পরিচিতি
‘গল্পের শুরু’ নাহিদ আক্তার স্বাতীর অনলাইনভিত্তিক দেশীয় পোশাক ও খাদ্যসামগ্রীর প্রতিষ্ঠান, যাত্রা শুরু ২০২০ সালের জুনে করোনাকালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর স্বাতী টানা ১৫ বছর উন্নয়ন খাতে চাকরি করেছেন, সেই সূত্রেই সিলেটে আসা। মায়ের দেওয়া ১০ হাজার টাকা দিয়ে শুরু করা এই উদ্যোগ থেকে এখন মাসে ৮০ হাজার থেকে এক লাখ টাকা আয় হয়। এখানে পাওয়া যায় গাওয়া ঘি, মিক্সড বাদাম, শীতে খেজুরের রসের ঝোলাগুড় ও পাটালি গুড়, সুন্দরবনের মৌয়ালের কাছ থেকে সংগ্রহ করা প্রাকৃতিক চাকের মধু এবং চা-পাতা, ক্লোন-টি ও গ্রিন-টি। তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করা জামদানি, মণিপুরী, ব্লক-বাটিক ও টাঙ্গাইল পোশাক-শাড়িও বিক্রি হয়। বিক্রি হয় ‘গল্পের শুরু’ পেজ থেকে।
পণ্য ও সেবা
গাওয়া ঘি
মিক্সড বাদাম
খেজুরের রসের ঝোলাগুড় ও পাটালি গুড়
শীতের মৌসুমে
সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু
চা-পাতা, ক্লোন-টি, গ্রিন-টি
জামদানি, মণিপুরী, ব্লক-বাটিক ও টাঙ্গাইল শাড়ি-পোশাক
ঠিকানা ও সময়
ঠিকানা
মালিক পুরো ঠিকানা দেখাতে চাননি — যোগাযোগ করে জেনে নিন।
নিজে এই ব্যবসা শুরু করতে চান?
খরচ, ধাপ, মৌসুম আর ঝুঁকি — পুরো গাইড পড়ুন।
আশেপাশে একই ব্যবসা

কুরশিকাঁটা গ্যালারি
কাপড় ও বুটিক দোকান · ফেসবুক পেজে পণ্য বিক্রি
হাতে তৈরি কুরশিকাঁটার পোশাক, শোপিস, ব্যাগ ও টুপি—৩৫ বছরের ব্যবসা
সিলেট সিটি কর্পোরেশন, সিলেট
- পণ্য বিক্রি করেন
- অর্ডার নেন

এস এস গ্যালারি ক্র্যাফট
ফেসবুক পেজে পণ্য বিক্রি
অনলাইনে সিলেট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য বিক্রি
সিলেট সদর, সিলেট
- পণ্য বিক্রি করেন
- অর্ডার নেন
