প্রতীকী ছবিশাহজালাল কোয়ালিটি হালিম
গরুর নলা-বটের হালিম আর চালের গুঁড়ার রুটি—চৌহাট্টার ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান
সিলেট সিটি কর্পোরেশন, সিলেটশুরু ২০২২ সালে১ জন কাজ করেন
এই তথ্য উদ্যোগটির নিজের পাবলিক পাতা থেকে নেওয়া। মালিক এখনো নিশ্চিত করেননি, তাই ফোন নম্বর দেখানো হচ্ছে না।
- পণ্য বিক্রি করেন
- দেখতে যাওয়া যায়
পরিচিতি
সিলেট নগরের চৌহাট্টা এলাকায় পূবালী ব্যাংকের পাশের ফুটপাত ঘেঁষে মো. হিরণ মিয়ার ভ্রাম্যমাণ দোকান ‘শাহজালাল কোয়ালিটি হালিম’। সুনামগঞ্জের ছাতকের কলকলি গ্রামের হিরণ ২৫ বছর আগে সিলেট শহরে এসে মিষ্টির কারিগর হিসেবে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কাজ করতেন। ২০২২ সালে তিনি নিজেই এই দোকান চালু করেন। গরুর নলা ও বট দিয়ে হালিম এবং চালের গুঁড়া দিয়ে রুটি বানান; অল্প দিনেই দোকানের সুনাম ছড়ায়। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ বাটি হালিম বিক্রি হয়, অনেকে পার্সেলও নেন। ফুটপাতে চেয়ার পেতে বসে খাওয়ার ব্যবস্থা আছে। খরচ বাদে দিনে গড়ে প্রায় ১ হাজার টাকা আয় হয়। দোকান খোলা থাকে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।
পণ্য ও সেবা
গরুর নলা-বটের হালিম
৳৩০ / প্রতি বাটি
চালের গুঁড়ার রুটি
৳১০ / প্রতিটি
হালিমের পার্সেল
৳৪০–১৬০ / প্রতি পার্সেল
৪০, ৮০ ও ১৬০ টাকার পার্সেল
দাম মালিকের দেওয়া; কেনার আগে জেনে নিন।
ঠিকানা ও সময়
ঠিকানা
খোলার সময়
শিখতে বা কাজ করতে চাইলে
দেখতে যাওয়া যায়
নিজে এই ব্যবসা শুরু করতে চান?
খরচ, ধাপ, মৌসুম আর ঝুঁকি — পুরো গাইড পড়ুন।
আশেপাশে একই ব্যবসা

ফুড ক্লাব স্পাইসি রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে
ছোট রেস্টুরেন্ট · পিঠার দোকান
কম তেল-মসলায় ঘরোয়া রান্না—মালিক, রাঁধুনি ও পরিবেশক সবাই একই পরিবারের
সিলেট সিটি কর্পোরেশন, সিলেট২০২৪ থেকে
- পণ্য বিক্রি করেন
- দেখতে যাওয়া যায়

অরুনী কিচেন
ছোট রেস্টুরেন্ট
ক্রেতার পছন্দমতো রান্না করা হাঁসের মাংস—আলু, রসুন, চুইঝাল ও শর্ষের তেলে
সিলেট সিটি কর্পোরেশন, সিলেট
- পণ্য বিক্রি করেন
- অর্ডার নেন
- দেখতে যাওয়া যায়

সুরুচি ভাতের হোটেল
ছোট রেস্টুরেন্ট
মাটির চুলায় রান্না হাঁসের মাংস
জৈন্তাপুর, সিলেট২০১০ থেকে
- পণ্য বিক্রি করেন
- অর্ডার নেন
- দেখতে যাওয়া যায়

বিয়াই রেস্টুরেন্ট
ছোট রেস্টুরেন্ট
হাঁসের মাংসের টানে ‘বিয়াই রেস্টুরেন্টে’ ভোজনরসিকেরা
গোয়াইনঘাট, সিলেট২০১৩ থেকে
- পণ্য বিক্রি করেন
- দেখতে যাওয়া যায়
