প্রতীকী ছবিসুরঞ্জনা ইকো টুরিজম এন্ড রিসোর্ট
বরগুনা শহর থেকে ৪ কিলোমিটার দূরে খাকদোন ও বিষখালীর তীরে প্রকৃতিভিত্তিক রিসোর্ট
এই তথ্য উদ্যোগটির নিজের পাবলিক পাতা থেকে নেওয়া। মালিক এখনো নিশ্চিত করেননি, তাই ফোন নম্বর দেখানো হচ্ছে না।
- পণ্য বিক্রি করেন
- দেখতে যাওয়া যায়
পরিচিতি
বরগুনার লেখক, সাংবাদিক ও উদ্যোক্তা সোহেল হাফিজ ব্যক্তি উদ্যোগে, জেলা প্রশাসনের সহযোগিতায় গড়ে তুলেছেন প্রকৃতিভিত্তিক পর্যটন কেন্দ্র 'সুরঞ্জনা ইকো টুরিজম এন্ড রিসোর্ট'। বরগুনা শহর থেকে ৪ কিলোমিটার দূরে সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা ফেরিঘাটসংলগ্ন খাকদোন ও বিষখালী নদীর কোলে এর অবস্থান। গোলপাতা, নলখাগড়া, হোগলাপাতা ও কাশবন দিয়ে সাজানো রিসোর্টে আছে বিলুপ্তপ্রায় ৫০ প্রজাতির দেশি গাছের উপবন, পদ্ম-শাপলার 'শিমুল পুকুর' ও 'বকুল পুকুর', পাখির জন্য সহস্রাধিক ফলগাছ, শতাধিক তাল ও খেজুরগাছ; পুকুরে মাছের সঙ্গে মুক্তা চাষও হয়। পিকনিক ও আনন্দ ভ্রমণের জন্য খোলা মাঠ ও মঞ্চ, কর্মশালা-সেমিনারের মিলনায়তন, এসি-নন এসি, কাপল, সিঙ্গেল, ডাবল ও ফ্যামিলি বেডের ১১টি কটেজ এবং গ্রুপ ট্যুরের জন্য স্বল্প খরচের ডরমেটরি আছে। প্রতিদিন দর্শনার্থীরা আসেন।
পণ্য ও সেবা
কটেজে থাকা
১১টি কটেজ: এসি, নন এসি, কাপল, সিঙ্গেল, ডাবল ও ফ্যামিলি বেড
ডরমেটরি
গ্রুপ ট্যুরের জন্য স্বল্প খরচে
পিকনিক স্পট ও মঞ্চ
মিলনায়তন
ঠিকানা ও সময়
ঠিকানা
শিখতে বা কাজ করতে চাইলে
দেখতে যাওয়া যায়
নিজে এই ব্যবসা শুরু করতে চান?
খরচ, ধাপ, মৌসুম আর ঝুঁকি — পুরো গাইড পড়ুন।
আশেপাশে একই ব্যবসা

জল তরণী
রিসোর্ট ও কটেজ · ট্যুর অপারেটর
নিদ্রার চর সৈকতে পর্যটকদের রাত কাটানোর তাঁবুঘর ও খাবারের ব্যবস্থা
তালতলি, বরগুনা
- পণ্য বিক্রি করেন
- অর্ডার নেন
- দেখতে যাওয়া যায়
