মূল অংশে যান
  • এই সাইটের তথ্য কপিরাইটভুক্ত — অনুমতি ছাড়া কপি করা নিষেধ
  • আমরা কোনো টাকার লেনদেন করি না
  • টাকা নিয়ে কোনো ব্যবসার প্রচার করি না
  • ভুল পেলে জানান — যাচাই করে ঠিক করি

সব ব্যবসা

পুঁজি, জেলা আর কাজের ধরন দিয়ে ফিল্টার করুন। সব সংখ্যা একই হিসাবে লেখা, তাই পাশাপাশি রেখে তুলনা করা যায়।

৬৪টি ব্যবসা

ডিজিটাল ও বি২বি সেবা

ই-কমার্স ফুলফিলমেন্ট ও ডেলিভারি

অনলাইন বিক্রেতার পণ্য গুদামে রেখে, প্যাকেট করে, ক্রেতার হাতে পৌঁছে দিয়ে নগদ টাকা তুলে আনার কাজ। পার্সেলপ্রতি কুরিয়ারের দর ৳৫৫–১৯০, আর বিক্রেতাকে টাকা বুঝিয়ে দিতে হয় সর্বোচ্চ ১০ দিনে।

পুঁজি
৳২ লাখ – ৳২৫ লাখ
জনবল
৩ – ১৫ জন
প্রথম আয়
১০ – ৯০ দিন
সম্পাদকীয় অনুমান
ডিজিটাল ও বি২বি সেবা

মানি এক্সচেঞ্জ

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে বিদেশি নোট কেনা-বেচা। ২১-০৯-২০২৬ তারিখে ডলার কেনা ৳১২৫.৬০, বেচা ৳১২৬.৬০ — অর্থাৎ প্রতি ডলারে হাতে থাকে মাত্র এক টাকা। লাইসেন্স ছাড়া এই কাজ ফৌজদারি অপরাধ, সাজা সাত বছর পর্যন্ত জেল।

পুঁজি
৳১০ লাখ – ৳৪৫ লাখ
জনবল
২ – ৬ জন
প্রথম আয়
৯০ – ৩৬৫ দিন
সম্পাদকীয় অনুমান
হালকা উৎপাদন ও ওয়ার্কশপ

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল তৈরি

ভাঙারি অ্যালুমিনিয়াম গলিয়ে বা শিট কিনে স্পিনিং মেশিনে হাঁড়ি, পাতিল ও কড়াই বানানো। বিএসটিআই-এর ৩১৫টি বাধ্যতামূলক পণ্যের তালিকায় সাধারণ হাঁড়ি-পাতিল নেই, কিন্তু প্রেশার কুকার আছে (BDS 1752:2006)।

পুঁজি
৳১.৫ লাখ – ৳২০ লাখ
জনবল
৩ – ২৫ জন
প্রথম আয়
৪৫ – ১২০ দিন
সম্পাদকীয় অনুমান
কৃষি ও খামার

বায়োগ্যাস প্ল্যান্ট

গোবর দিয়ে রান্নার গ্যাস আর জৈব সার। এটা আয়ের ব্যবসা নয়, খরচ বাঁচানোর ব্যবস্থা — প্ল্যান্ট বসাতে ৳২৮,০০০–৫০,০০০, আর সাশ্রয় হয় মাসে জ্বালানির ৳৪,০০০ ও সার বিক্রি করে ৳২,০০০–২,৫০০।

পুঁজি
৳২৮ হাজার – ৳৫০ হাজার
জনবল
১ – ২ জন
প্রথম আয়
১৫ – ৯০ দিন
অভিজ্ঞ-যাচাইকৃত
কৃষি ও খামার

খেজুরের রস ও গুড়

শীতে খেজুরগাছ কেটে রস নামিয়ে জ্বাল দিয়ে গুড় বানানো। ২০২৫-২৬ মৌসুমে দানা গুড় ৳৩৫০–৪০০ কেজি আর পাটালি ৳৪৫০–৬০০ কেজি, কিন্তু কাজটা চলে বছরে মাত্র তিন-চার মাস আর গাছ কাটার গাছি দিন দিন কমছে।

পুঁজি
৳১০ হাজার – ৳৬০ হাজার
জনবল
১ – ৪ জন
প্রথম আয়
২০ – ৩৫ দিন
সম্পাদকীয় অনুমান
কৃষি ও খামার

শৌখিন মাছের চাষ

চৌবাচ্চা বা অ্যাকুরিয়ামে গাপ্পি, মলি, গোল্ডফিশ, এনজেল জাতীয় রঙিন মাছ বাচ্চা দিইয়ে বিক্রি করা। গোটা দেশের পাইকারি বাজার একটাই — ঢাকার কাটাবন, যেখানে জরিপে ৪০টি দোকান মিলেছিল।

পুঁজি
৳১ হাজার – ৳১৫ লাখ
জনবল
১ – ৪ জন
প্রথম আয়
৯০ – ১২০ দিন
সম্পাদকীয় অনুমান
কৃষি ও খামার

সবজির বীজ উৎপাদন

সবজি নয়, সবজির বীজ বেচার কাজ। বিএডিসির ২০২৬-২৭ দরে লাউয়ের বীজ কেজি ৳১,০৫০, টমেটো ৳২,৬০০, হাইব্রিড টমেটো ৳২৬,০০০ — আর বেচতে হলে ৳২,০০০ ফি দিয়ে বীজ ডিলার নিবন্ধন লাগে।

পুঁজি
৳৫০ হাজার – ৳৫ লাখ
জনবল
২ – ১০ জন
প্রথম আয়
১৫০ – ৩০০ দিন
সম্পাদকীয় অনুমান
কৃষি ও খামার

পাট চাষ

ফাল্গুন-চৈত্রে বোনা, আষাঢ়-শ্রাবণে কাটা ও জাগ দেওয়া। আগস্ট ২০২৬-এ পাইকারি জাতীয় গড় সাদা পাট ৳৯৮.৭৫ কেজি (মণে ৳৩,৯৫০), তোষা ৳৯১.৮৪ (মণে ৳৩,৬৭৩), আর উৎপাদন খরচ মণে ৳২,৬০০–৩,২০০।

পুঁজি
৳২৪ হাজার – ৳১.৫ লাখ
জনবল
২ – ৮ জন
প্রথম আয়
১২০ – ১৫০ দিন
সম্পাদকীয় অনুমান
খুচরা ও পাইকারি ব্যবসা

ওষুধের পাইকারি ব্যবসা

ফার্মেসিতে ওষুধ সরবরাহের পাইকারি ব্যবসা। ডিজিডিএ-র আলাদা লাইসেন্স লাগে — নতুন ৳১০,০০০, নবায়ন ৳৫,০০০, মেয়াদ দুই বছর; তবে ফার্মাসিস্ট রাখতে হয় না।

পুঁজি
৳৫ লাখ – ৳৫০ লাখ
জনবল
২ – ১০ জন
প্রথম আয়
৪২ – ১২০ দিন
সম্পাদকীয় অনুমান
খুচরা ও পাইকারি ব্যবসা

মাছ ধরার সরঞ্জামের দোকান

বড়শি, ছিপ, রিল, জাল ও মাছের ওষুধের দোকান। ছিপ ৳৪৫৫–১,৫৫২, রিল ৳৬৪১–৬,৭০৫। কারেন্ট জাল ও চায়না দুয়ারি নিষিদ্ধ — রাখলে জব্দ ও মোবাইল কোর্ট।

পুঁজি
৳১.২ লাখ – ৳৬ লাখ
জনবল
১ – ৩ জন
প্রথম আয়
২০ – ৫০ দিন
সম্পাদকীয় অনুমান
ডিজিটাল ও বি২বি সেবা

ডেটা এন্ট্রি সেবা

ঘরে বসে টাইপ ও তালিকার কাজ করে আয়। ঢোকা সহজ, শুরুর আয় খুব কম — একজন ফ্রিল্যান্সারের প্রথম মাসের আয় ছিল ১৩ ডলার, আর মাসে এক লাখে পৌঁছাতে লেগেছে চার বছর।

পুঁজি
৳১৫ হাজার – ৳৯০ হাজার
জনবল
১ – ৪ জন
প্রথম আয়
৯০ – ১৮০ দিন
বাজারদর
হালকা উৎপাদন ও ওয়ার্কশপ

কাঠের খেলনা তৈরি

আসবাবের কারখানার ফেলে দেওয়া কাঠের টুকরা দিয়ে শিশুদের খেলনা বানানো। বিসিকের মেলায় কাঠের পণ্য ৳১০০ থেকে ৳৩,০০০ টাকায় বিক্রি হয়েছে।

পুঁজি
৳২০ হাজার – ৳৩ লাখ
জনবল
১ – ১০ জন
প্রথম আয়
৩০ – ১২০ দিন
সম্পাদকীয় অনুমান
কৃষি ও খামার

ঝিনুক ও মুক্তা চাষ

পুকুরের ঝিনুকে বীজ বসিয়ে ৭–১১ মাসে মুক্তা তৈরি। পাইকারিতে এ গ্রেডের মুক্তা ৳৫০০–৬০০, কিন্তু নিয়মিত ক্রেতা নেই — এটিই সবচেয়ে বড় ঝুঁকি।

পুঁজি
৳৩০ হাজার – ৳১.৫ লাখ
জনবল
১ – ৬ জন
প্রথম আয়
২১০ – ৩৩০ দিন
অভিজ্ঞ-যাচাইকৃত
খুচরা ও পাইকারি ব্যবসা

বাচ্চাদের পোশাকের দোকান

০–১২ বছরের বাচ্চাদের জামাকাপড়ের খুচরা দোকান। পাঞ্জাবি সেট ৳২৬০–৯৮৫, ফ্রক ৳১৫০–৬৫০। বাচ্চা বড় হয়ে যায় বলে মাল পড়ে থাকে না — বড়দের বুটিকের চেয়ে এটাই বড় সুবিধা।

পুঁজি
৳১.৫ লাখ – ৳৭ লাখ
জনবল
১ – ৩ জন
প্রথম আয়
২০ – ৪৫ দিন
সম্পাদকীয় অনুমান
খাদ্য প্রক্রিয়াজাতকরণ

খই ও বাতাসা তৈরি

ধান ভেজে খই আর চিনি-গুড় জ্বাল দিয়ে বাতাসা-কদমা বানানো। চিনির পাইকারি ৳১০২–১০৩ কেজি, বাতাসা বিক্রি ৳১৯০–৩০০ কেজি। পুঁজি খুব কম, বিএসটিআই সিএম লাইসেন্স লাগে না।

পুঁজি
৳১৫ হাজার – ৳১.৫ লাখ
জনবল
২ – ৬ জন
প্রথম আয়
১০ – ৪০ দিন
সম্পাদকীয় অনুমান
হালকা উৎপাদন ও ওয়ার্কশপ

মোজা ও গেঞ্জি কারখানা

ঝুট কাপড়ে গেঞ্জি, মোজা ও সোয়েটার বানানোর কারখানা। পাবনায় প্রায় এক হাজার কারখানা, বছরে ১৮–২০ কোটি পিস; তবে ভারতে স্থলপথ বন্ধ হওয়ায় ৬৫ শতাংশ শ্রমিক কর্মহীন।

পুঁজি
৳২ লাখ – ৳২৫ লাখ
জনবল
৫ – ১০০ জন
প্রথম আয়
৩০ – ৯০ দিন
সম্পাদকীয় অনুমান
হালকা উৎপাদন ও ওয়ার্কশপ

কার্টন ও বক্স তৈরি

ঢেউতোলা কাগজে কার্টন ও বাক্স বানানোর কারখানা। ছোট পার্সেল কার্টন প্রতিটি ৳২৪–৪০, আর দেশে দিনে সাড়ে তিন থেকে চার লাখ পার্সেলই সবচেয়ে বড় বাজার।

পুঁজি
৳৩ লাখ – ৳৩০ লাখ
জনবল
৪ – ৩০ জন
প্রথম আয়
৪৫ – ১২০ দিন
সম্পাদকীয় অনুমান
কৃষি ও খামার

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ

ট্যাংকে ঘন করে মাছ চাষ। অল্প জায়গায় বেশি উৎপাদন সম্ভব, কিন্তু ঠাকুরগাঁওয়ে চার লাখ টাকা ঢেলে একজন বিক্রি করতে পেরেছেন মাত্র ৬০ হাজার টাকার মাছ।

পুঁজি
৳৩ লাখ – ৳৪ লাখ
জনবল
১ – ৩ জন
প্রথম আয়
১৫০ – ১৮০ দিন
অভিজ্ঞ-যাচাইকৃত
খুচরা ও পাইকারি ব্যবসা

কৃষি যন্ত্রপাতির দোকান

পাওয়ার টিলার, শ্যালো ইঞ্জিন ও স্প্রে মেশিনের যন্ত্রাংশের দোকান। ২০২৪ সালের জুন থেকে ভর্তুকি বন্ধ থাকায় মেশিন বিক্রি ৮০–৯০% কমেছে, কিন্তু মাঠের যন্ত্র চলছে — তাই আয় আসে যন্ত্রাংশ থেকে।

পুঁজি
৳৩ লাখ – ৳১৫ লাখ
জনবল
১ – ৪ জন
প্রথম আয়
৩০ – ৭৫ দিন
সম্পাদকীয় অনুমান
হালকা উৎপাদন ও ওয়ার্কশপ

রাবার ও প্লাস্টিক স্যান্ডেল তৈরি

পুরোনো জুতা ও ফেলে দেওয়া প্লাস্টিক গলিয়ে সস্তা স্যান্ডেল বানানো। দেশে ৩০০–৪০০ কারখানা, বছরে কোটি জোড়ার বেশি উৎপাদন, আর খুচরা দাম জোড়াপ্রতি ৳১০০–৫০০।

পুঁজি
৳২.৫ লাখ – ৳২৫ লাখ
জনবল
৩ – ২৫ জন
প্রথম আয়
৬০ – ১৮০ দিন
সম্পাদকীয় অনুমান
হালকা উৎপাদন ও ওয়ার্কশপ

দড়ি ও সুতলি তৈরি

পাটের আঁশ পাকিয়ে দড়ি-সুতলি বানানো। সেপ্টেম্বর ২০২৬-এ কাঁচা পাট কেজিপ্রতি প্রায় ৳৮৬–৯৯, আর তৈরি সুতলি অনলাইনে ৳৩৯০ কেজি — এই ব্যবধানই ব্যবসা।

পুঁজি
৳৪০ হাজার – ৳৬ লাখ
জনবল
২ – ১৫ জন
প্রথম আয়
১৫ – ৬০ দিন
সম্পাদকীয় অনুমান
হালকা উৎপাদন ও ওয়ার্কশপ

সিমেন্টের খুঁটি ও পিলার তৈরি

ছাঁচে ঢেলে কংক্রিটের খুঁটি ও পিলার বানানো। কনক্রিট ব্লকের সঙ্গে একই মিক্সারে চলে, আর রড-সিমেন্টের দাম বাড়াই এখানকার সবচেয়ে বড় ঝুঁকি।

পুঁজি
৳১.৫ লাখ – ৳৯ লাখ
জনবল
২ – ১০ জন
প্রথম আয়
৩০ – ৯০ দিন
সম্পাদকীয় অনুমান
খুচরা ও পাইকারি ব্যবসা

টায়ার ও ব্যাটারি দোকান

গাড়ি ও মোটরসাইকেলের টায়ার-ব্যাটারি বিক্রি ও লাগানো। গাড়ির টায়ার ৳১১,০০০–২৯,০০০, বাইকের টায়ার ৳১,৭৫০–১৫,৬৫০, বাইকের ব্যাটারি ৳১,০৫০–১,৯৫০।

পুঁজি
৳২ লাখ – ৳১৫ লাখ
জনবল
১ – ৪ জন
প্রথম আয়
২০ – ৬০ দিন
সম্পাদকীয় অনুমান
খাদ্য প্রক্রিয়াজাতকরণ

টমেটো সস ও কেচাপ

শীতের টমেটো কিনে সস ও কেচাপ বানিয়ে বোতলে বিক্রি। বাজারে সস ৳৩২০–৪৩০ কেজি, আর বিএসটিআইয়ের নমুনা পরীক্ষাতেই কেচাপে ৳১১,১০০, সসে ৳১২,২০০।

পুঁজি
৳২.৫ লাখ – ৳১৫ লাখ
জনবল
৩ – ১২ জন
প্রথম আয়
৬০ – ১৮০ দিন
সম্পাদকীয় অনুমান