মূল অংশে যান
  • এই সাইটের তথ্য কপিরাইটভুক্ত — অনুমতি ছাড়া কপি করা নিষেধ
  • আমরা কোনো টাকার লেনদেন করি না
  • টাকা নিয়ে কোনো ব্যবসার প্রচার করি না
  • ভুল পেলে জানান — যাচাই করে ঠিক করি

সফলতা ও ব্যর্থতার গল্প

সত্যিকারের মানুষের অভিজ্ঞতা — তাঁদের অনুমতি নিয়ে, নাম গোপন রেখে প্রকাশ করা।

প্রথম আলোর প্রতিবেদনে রাজশাহীর মোহনপুরের একজন ছাদবাগান উদ্যোক্তা

কৃষি ও খামাররাজশাহী

যা কাজ করেছে

ছাদে হাজারের বেশি গাছ, মাসে আয় লাখ টাকার ওপরে

২০২১ সালের শেষে শুরু; ছাদে এখন হাজারের বেশি গাছ, তার মধ্যে ২০০-র বেশি জাতের অ্যাডেনিয়াম। গড়ে মাসে আয় ১ লাখ টাকার বেশি, আগস্টে বিক্রি হয়েছে ৩ লাখ টাকার।

২০২১ সালে শুরু
মন্তব্য

প্রথম আলোর প্রতিবেদনে গাজীপুরের শ্রীপুরের একজন নার্সারি মালিক

কৃষি ও খামারগাজীপুর

যা কাজ করেছে

উঠানের চারা থেকে ৩০ বিঘার পাঁচ নার্সারি

উঠানে পেঁপে-বেগুন-মরিচের চারা বিক্রি করে চার-পাঁচ বছর পর ১৯৯৫ সালের দিকে বাড়ির পাশে নার্সারি। এখন প্রায় ৩০ বিঘায় পাঁচটি নার্সারি, কাজ করেন প্রায় ৩০ জন।

১৯৯৫ সালে শুরু
মন্তব্য

প্রথম আলোর প্রতিবেদনে নওগাঁর আত্রাইয়ের একজন নারী মাশরুম চাষি

কৃষি ও খামারনওগাঁ

যা কাজ করেছে

১০ হাজার টাকা আর ৫০ প্যাকেট থেকে মাসে আয় ২৫–৩০ হাজার

২০২৩ সালে ১০,০০০ টাকায় ৫০ প্যাকেট স্পন দিয়ে ঘরেই শুরু; এখন ৪০০ প্যাকেট আর দিনে ৫–৬ কেজি মাশরুম। মাসে বিক্রি ৪০,০০০–৪৫,০০০ টাকা, খরচ বাদে থাকে ২৫,০০০–৩০,০০০ টাকা।

পুঁজি
৳১০ হাজার
চলেছে
১ মাস
২০২৩ সালে শুরু
মন্তব্য

প্রথম আলোর প্রতিবেদনে সাতক্ষীরার তালার একজন কেঁচো সার উৎপাদক

কৃষি ও খামারসাতক্ষীরা

যা কাজ করেছে

৩টি পরীক্ষামূলক বেড থেকে ৩০০ বেড, প্রতি চক্রে আয় আড়াই লাখ

২০১৪ সালে ২০,০০০ টাকায় ৩টি পরীক্ষামূলক বেড দিয়ে শুরু। এখন ৪ বিঘায় ৩০০ বেড, দেড় মাসে প্রায় ২০ টন সার, প্রতি চক্রে আয় প্রায় আড়াই লাখ টাকা আর লাভ ৫০ হাজারের বেশি।

পুঁজি
৳২০ হাজার
২০১৪ সালে শুরু
মন্তব্য

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে যশোরের শার্শার একজন মৌচাষি

কৃষি ও খামারযশোর

যা কাজ করেছে

২৫০ বাক্সের মৌচাষে বছরে আয় আড়াই থেকে ৩ লাখ

২০০৭ সাল থেকে মৌচাষ, এখন প্রায় ২৫০টি মৌবাক্স। প্রতি বাক্সে এক দফায় ২ কেজি মধু, আর সব খরচ বাদে বছরে আয় আড়াই থেকে ৩ লাখ টাকা।

২০০৭ সালে শুরু
মন্তব্য

প্রথম আলোর প্রতিবেদনে নওগাঁর মহাদেবপুরের একজন পোলট্রি খামারি

কৃষি ও খামারনওগাঁ

যা কাজ করেছে

১৫ হাজার টাকার ৩০০ মুরগি থেকে ৪০ লাখের খামার, বছরে আয় ৮ লাখ

বাড়ির আঙিনায় বেড়া দিয়ে ১৫,০০০ টাকায় কেনা ৩০০টি বাচ্চা দিয়ে শুরু। প্রায় সাত বছরে খামারে মোট পুঁজি প্রায় ৪০ লাখ টাকা, বছরে আয় প্রায় ৮ লাখ।

পুঁজি
৳১৫ হাজার
মন্তব্য

প্রথম আলোর প্রতিবেদনে সিরাজগঞ্জের তাড়াশের একজন হাঁস খামারি

কৃষি ও খামারসিরাজগঞ্জ

যা কাজ করেছে

২৬ টাকার বাচ্চা, ১১–১২ টাকায় হ্যাচারিতে ডিম

২০ বছর ধরে হাঁস পালন। এখন ৪০০টি বাচ্চা পালছেন, কেনা ২৬ টাকা দরে; ডিম যায় হ্যাচারিতে ১১–১২ টাকায়, আর সম্প্রতি ২০০টি হাঁস বিক্রি হয়েছে ৭০,০০০ টাকায়।

মন্তব্য

আজকের পত্রিকার প্রতিবেদনে গোপালগঞ্জের একজন কলেজছাত্র কোয়েল খামারি

কৃষি ও খামারগোপালগঞ্জ

মিশ্র অভিজ্ঞতা

প্রথম চালানের অর্ধেক নষ্ট, এখন মাসে আয় ৫০–৬০ হাজার

ফ্রিল্যান্সিংয়ের জমানো ৩৫,০০০ টাকায় ৫০০টি কোয়েলের বাচ্চা দিয়ে শুরু; প্রশিক্ষণ না থাকায় অর্ধেকই নষ্ট হয়। এখন ১,৫০০ কোয়েল, দিনে ৯০০ ডিম, খরচ বাদে মাসে ৫০,০০০–৬০,০০০ টাকা।

পুঁজি
৳৩৫ হাজার
মন্তব্য

সমকালের প্রতিবেদনে কিশোরগঞ্জের একজন সাবেক লেয়ার খামারি

কৃষি ও খামারকিশোরগঞ্জ

যা শিখেছি

বার্ড ফ্লুতে ১০০ মুরগি মরে খামার বন্ধ, এখন মাটি কাটার কাজ

৩০০ মুরগির খামারে দিনে ২৯০টি ডিম, ১০ টাকা দরে দিনে আয় ছিল ২,৯০০ টাকা। বার্ড ফ্লুতে ১০০ মুরগি মরার পর বাকি ২০০টি বেচে খামার বন্ধ, ক্ষতি প্রায় ১ লাখ টাকা।

মন্তব্য

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে গাজীপুরের শ্রীপুরের একজন টার্কি খামারি

কৃষি ও খামারগাজীপুর

যা শিখেছি

আড়াই লাখের টার্কি খামার এক বছরেই বন্ধ

২০১৯ সালের শুরুতে প্রায় ২,৫০,০০০ টাকায় ৭০টি বাচ্চা নিয়ে শুরু; সপ্তাহে ৪০–৫০টি ডিম যেত ডজন ৪০০ টাকায়। ক্রেতা ছিলেন শুধু নতুন খামারিরা, আর ২০২০ সালের ফেব্রুয়ারিতে খামার বন্ধ।

পুঁজি
৳২.৫ লাখ
২০১৯ সালে শুরু
মন্তব্য

প্রথম আলোর প্রতিবেদনে রংপুরের তারাগঞ্জের একজন ভেড়া খামারি

কৃষি ও খামাররংপুর

যা কাজ করেছে

১৭ হাজার টাকার ৫ ভেড়া এখন ৯০টি, মাসে আয় ৩০ হাজার

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ধান বেচা টাকায় ১৭,০০০ টাকায় ৫টি ভেড়া কেনা। প্রথম বছরেই ১৩টি, এখন ৯০টি; সব খরচ বাদে মাসে আয় প্রায় ৩০,০০০ টাকা।

পুঁজি
৳১৭ হাজার
২০১৭ সালে শুরু
মন্তব্য

প্রথম আলোর প্রতিবেদনে দিনাজপুরের কাহারোলের একজন মহিষ খামারি

কৃষি ও খামারদিনাজপুর

যা কাজ করেছে

১৩টি গরু দিয়ে শুরু, এখন শুধু মহিষের দামই সোয়া কোটি

২০১৬ সালে ১৩টি দেশি গরু দিয়ে শুরু। এখন ১০৭ শতাংশ জমিতে ৪৫টি গরু আর ৫২টি ভারতীয় সংকর মহিষ, বিক্রি হয় তিন মাস পরপর; একটি মহিষের সর্বনিম্ন দাম ৭০,০০০ টাকা থেকে ১ লাখ।

২০১৬ সালে শুরু
মন্তব্য